বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদ করা পেট্রোল জব্দ

0
6

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৭৪ লিটার মালিকবিহীন অবৈধ জ্বালানী পেট্রোল জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলার এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী এলাকায় অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অবৈধভাবে পেট্রোল মজুদ করছে।

এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীরা তিনটি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি জারিকেন থেকে মোট ৭৪ লিটার পেট্রোল জব্দ করা হয়।

জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ৯ হাজার ২৫০ টাকা।

জব্দ করা জ্বালানী পেট্রোল সিজার প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here