আবারও লেবাননে হামলা, তীব্র উত্তেজনা

0
15

দক্ষিণ লেবানন-এ আবারও হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে টাইর জেলার বাজৌরিয়েহ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। এতে একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। রোববার প্রকাশিত প্রতিবেদনে এনএনএ জানায়, শনিবার রাতেও টাইর জেলার তোউরা শহরে একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলায়ও একজন নিহত ও দুজন আহত হন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে উত্তেজনা ও সহিংসতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে নতুন দফার আলোচনা শিগগিরই শুরু হতে পারে বলে জানিয়েছেন শাহবাজ শরিফ। আল-জাজিরা-র প্রতিবেদনে বলা হয়, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ নতুন শান্তি উদ্যোগে ইতিবাচক সাড়া দেওয়ায় উভয় পক্ষকে অভিনন্দন জানান। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর টেলিফোন বৈঠকের পর এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এক্সে দেওয়া পোস্টে শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here