চন্দনাইশের বরমায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

0
8

চন্দনাইশের বরমায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কারী সৈয়দ আহমদ শাহ সিরোকোটি (রহঃ)-এর ৬৭তম ওরশ মোবারক এবং ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গত ০৯ মে শনিবার বিকাল ৩টায় উপজেলার মৌলভীবাজারস্থ মোস্তফা কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জসীম উদ্দিন কাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জাহেদ আল কাদেরী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও প্রবাসী কল্যাণ ট্রাস্টের কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব বশির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফয়েজুল্লাহ খতিবী।

 

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার সদ্য বিদায়ী সভাপতি আবদুল মতিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ মোহাম্মদ আবদুল আউয়াল, মাওলানা মঈনুদ্দিন খান কাদেরী এবং মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক।

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ আবদুল মাজেদ, মাওলানা শাহাদত হোসেন, মাওলানা শরফুদ্দীন, মাওলানা সাজ্জাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ নাফিস মোস্তাফা ও মোহাম্মদ রবিউল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে বক্তারা ইসলামের সঠিক নীতি ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পরে মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here