চট্টগ্রামে বদলি নিয়ে ডিসি মাসুদের প্রতিক্রিয়া

0
8

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিক্রিয়ায় মাসুদ আলম বলেন, পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। দায়িত্বের প্রয়োজন ও ধারাবাহিকতার ভিত্তিতেই কর্মকর্তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়ে থাকে, যা প্রচলিত নিয়মেরই অংশ। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলমের বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সুনাম অর্জন করেন এবং বিভিন্ন কারণে আলোচনায় আসেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়। এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)-এর ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here