লন্ডনে প্রিমিয়ার হচ্ছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেসার কুকার’

0
7

দেশের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাজ্যে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেসার কুকার’। নবম লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে আলোচিত এই সিনেমাটি। বুধবার ২২ এপ্রিল থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে চলবে এই চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী দিনেই লন্ডনের জেনেসিস সিনেমায় স্থানীয় সময় রাত আটটায় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার শেয়ার করে খবরটি নিজেই নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী। নতুন দেশের দর্শকদের সামনে নিজের সিনেমার গল্প তুলে ধরার রোমাঞ্চ প্রকাশ করে এই নির্মাতা লেখেন, ‘একজন নির্মাতা হিসেবে একেবারে নতুন দর্শকের সঙ্গে একটি গল্প ভাগ করে নেওয়া অবিশ্বাস্য রকমের বিশেষ কিছু। গল্পটিকে ভ্রমণ করতে দেওয়া, শ্বাস নিতে দেওয়া এবং ভিন্ন ভিন্ন চোখে নতুন অর্থ খুঁজে পেতে দেওয়া দারুণ এক ব্যাপার। এটিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তোলে যে আমি সেখানে থাকব এবং আপনাদের সঙ্গে বসে সিনেমাটি দেখব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here