আগাম বন্যার আশঙ্কায় বোরো ধান কর্তনের আহ্বান

0
8

সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কায় সুনামগঞ্জে পাকা বোরো ধান দ্রুত কর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বউলাইসহ অন্যান্য নদীর উজান এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী কয়েকদিন সমতলে পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে যে কোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হাওরের অভ্যন্তরে অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়।  এ অবস্থায় বোরো ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে— যেসব জমির প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেসব জমির ধান দ্রুত কেটে ফেলার জন্য। বাপাউবোর পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের সচেতনতা ও দ্রুত পদক্ষেপই সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে ফসল রক্ষার প্রধান উপায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here