এসআইসিআইপি–বিজিএমইএ আয়োজনে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’ অনুষ্ঠিত

0
14

কর্মসংস্থানমুখী দক্ষ জনবল তৈরি এবং প্রশিক্ষণার্থীদের জন্য বাস্তব চাকরির সুযোগ বাড়ানোর লক্ষ্যে এসআইসিআইপি–বিজিএমইএ প্রোগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ উইথ হেড অব এইচআর ২০২৬’। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজিএমইএ ও এসআইসিআইপি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান। সভায় মুনীর চৌধুরীর সভাপতিত্বে এবং মো. আশফাকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রুমানা রশীদ। বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এসআইসিআইপি–বিজিএমইএ প্রোগ্রাম প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করে তরুণদের চাকরির সুযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মশালায় অংশ নেওয়া মানবসম্পদ প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতা চাহিদা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে মতামত তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here