কাছের মানুষই শক্র, ভুয়া আইডির সঙ্গে যুক্ত থাকবেন না: ফারুক আহমেদ

0
13

কাছের মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। হুমায়ূন আহমেদের নাটকের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার দীর্ঘদিনের পুরোনো ফেসবুক পেজ ও আইডি বন্ধ হয়ে যাওয়ার পেছনের কারণ তুলে ধরেন। তিনি দাবি করেন, প্রায় দেড় বছর আগে তার ৬ লাখ অনুসারীর ফেসবুক পেজ এবং ৩ লাখ অনুসারীর ব্যক্তিগত আইডি হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে বন্ধ হয়ে যায়। তার ভাষায়, এ ঘটনায় জড়িত ছিলেন তারই পরিচিত ও ঘনিষ্ঠ কিছু মানুষ, যাদের তিনি বিশ্বাস করতেন। ফারুক আহমেদ আরও জানান, বিষয়টি সম্পর্কে তিনি পরবর্তীতে জানতে পারেন, তবে শুরু থেকেই তিনি কাউকে সরাসরি কিছু বলেননি বা প্রকাশ করেননি। তার মতে, “মানুষকে চেনা আসলেই কঠিন।” পেজ ও আইডি ফিরে না পাওয়ায় পরে তিনি নতুন ফেসবুক প্রোফাইল চালু করেন। সেখানে অল্প সময়ের মধ্যেই প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হন বলে জানান তিনি। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন তার ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার গুরুত্বপূর্ণ মাধ্যম। একই সঙ্গে ভক্তদের সতর্ক করে তিনি জানান, তার নাম ব্যবহার করে একাধিক ভুয়া আইডি তৈরি করা হচ্ছে এবং সেগুলোর মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সবশেষে ফারুক আহমেদ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, তার নামে তৈরি ভুয়া আইডির সঙ্গে কেউ যেন যুক্ত না থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here