প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

0
9

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি ছিল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ, যেখানে পারস্পরিক বিষয় নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here