মানবাধিকার সংগঠক এম. এ. হাশেম রাজুর জন্মদিনে নানা কর্মসূচি

0
17

চট্টগ্রাম অফিস:
মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উপলক্ষে আজ দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার, বিকেল ৩টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় সদর দপ্তর ঢাকার লালমাটিয়া কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৫টায় ‘৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা)-এর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে হতদরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
অন্যদিকে বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চন্দনাইশের কৃতিসন্তান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, বাপসা’র চেয়ারম্যান এবং বিএনপি নেতা আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, তিনি বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কার্যক্রমে যুক্ত ছিলেন এবং একাধিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here